লোরেন, টনি ব্লেয়ারের স্ত্রী চেরী ব্লেয়ারের সৎ বোন। তিনি বর্তমানে ইসলামি হিজাব পরিধান ছাড়া গৃহ ত্যাগ করেন না এবং প্রত্যহের ৫ ওয়াক্তের নামাযগুলোকে তিনি নিয়মিত পড়েন। মাঝে মাঝে তার বাড়ীর পাশের মসজিদটিতেও যান।
লোরেন ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাতকারে হযরত ফাতেমা মাসুমা (আ.) এর মাযার যেয়ারতের পর তার অভ্যন্তরীন অবস্থার বর্ণনা এভাবে তুলে ধরেন: ‘মঙ্গলবার রাতে আমি বসে ছিলাম। আমি অনুভব করছিলাম যে আধ্যাত্মিকতার মরফিন আমার শরীরে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। আর এটাই হচ্ছে চূড়ান্ত সৌভাগ্য ও আনন্দ।
এ আধ্যাত্মিক সফর হতে ইংল্যান্ডে ফিরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিনি এ সম্পর্কে বলেন: আমি ৪৫ দিন যাবত কোন নেশা জাতীয় পানীয় পান করিনি। দীর্ঘ ২৫ বছরে আমি কোন সময় এত দীর্ঘদিন যাবত মদ ত্যাগ করে থাকতে পারিনি। আর সবচেয়ে আশ্চার্যের বিষয় হল আমি ইসলাম ধর্ম গ্রহণের পর হতে এ্যালকোহল ব্যবহার করিনি। যদিও ইতিপূর্বে আমি দৈনিক এক থেকে দুই গ্লাস এ্যালকোহল মিশ্রিত মদ পান করতাম।
তিনি বলেন: কেউ জানে না যে, এ আধ্যাত্মিক সফরে আমার সাথে কি ঘটেছে এবং আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে।
এ নব মুসলিম ইরানে প্রবেশের পূর্বে দীর্ঘদিন যাবত অধিকৃত ফিলিস্তিনে অবস্থান করেছিলেন। আর এ সময় হতে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে শুরু করেন।#